দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত, আহত-১৫

Two buses collide, driver killed, 15 injured

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মুরাদ (৪৫) নামে বাসের চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৫জন।

দূর্ঘটনার পর প্রায় এক ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়নী উপজেলার মাঝিগাতীতে এ দূর্ঘটনা ঘটে।

মুকসুদপুর ফায়ার স্টেশনের অফিসার সজীবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এসময় মাঝিগাতীতে পৌঁছালে বিপরিত দিক থেকে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বিআরটিসির বাসের চালক মুরাদ (৪৫) ঘটনা স্থলে নিহত হন। এসময় দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতা-হতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মারাত্মক আহত ৮জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, দূর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর প্রায় এক ঘন্টা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর