গোপালগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন

Conference of Gopalganj Sadar Upazila Farmers League

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌর কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৪ নভেম্বর) জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সহসভাপতি শেখ ইনছান আলঅ।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর।

সদর উপজেলা কৃষক লীগের সভাপতি দাউদ আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে কৃষক লীগ নেতা কাজী আমজাদ হোসেন,বাকা মোল্লা, আকবর হোসেন, আসাদুজ্জামান নান্নু,মাওলানা জাহিদুল ইসলাম সরদার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে দাউদ আলী শেখকে সভাপতি ও রেফাউল ইসলাম মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের নয়া কমিটি গঠন করা হয়। গোপালগঞ্জ পৌর কৃষক লীগের সম্মেলন শেষে শেখ জাবেদ আলীকে সভাপতি ও শেখ শাহিনুল কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে গোপালগঞ্জ পৌর কৃষক লীগের  নতুন কমিটির নাম ঘোষনা করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর