গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে লো-ভিশন বিভাগের উদ্বোধন

Inauguration of Low-Vision Department in Eye Hospital

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষন প্রতিষ্ঠানে লো-ভিশন বিভাগের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার ভাচ্যুয়ালি যুক্ত হয়ে ওই বিভাগের উদ্বোধন করেন প্রধান অতিথি কমিউিনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। এটি দেশের ২য় লো-ভিশন বিভাগ।

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা.দীপক কুমার নাগ,  জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের লো-ভিশন বিভাগের প্রধান অধ্যাপক ডা.নাজনীন বেগম, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম আনওয়ারুর রউফ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরে হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী কেক কেটে লো-ভিশন বিভাগের শুভ সূচনা করেন।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পর গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে লো-ভিশন বিভাগের কার্যক্রম শুরু হয়েছে।

এখান থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠি বিনামূল্যে লো-ভিশন চিকিৎসা পেয়ে উপকৃত হবেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর