শীতকে বরণ করতে ‘কুহেলিকা সম্ভাষণ

Kuhelika greeting to welcome winter

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

শীতকে বরণ করে নিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রথমবারের মত উৎসবের পরিবেশে ‘কুহেলিকা সম্ভাষণ’ অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের উপাচার্য একিউএম মাহবুব; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতেমা যুথী ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নিওন মোল্লা।

immage 1000 02 2


চারিদিকে রঙিন আলো আর মাঝখানে পাট- হোগলার বেড়া। এরই মাঝে সবাই দেশীয় পোষাক শাড়ি পাঞ্জাবি পরে দেশি সংস্কৃতিতে মেতে উঠেছে। শীতকালকে বরণ  করতে  এমনি আয়োজন করেছে  বশেমুরবিপ্রবি প্রশাসন।


‘কুহেলিকা সম্ভাষণ’ শীর্ষক প্রবন্ধে রবিবার সন্ধ্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করা হয়৷ এসময়ে র‌্যালী, পল্লী গীতি ও ব্যান্ড গান দিয়ে মধ্য রাত অব্দি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়। অনুষ্ঠানে  ছেলেদের জন্য পাঞ্জাবি ও মেয়েদের জন্য শাড়ি নির্ধারণ করা হয়। 

immage 1000 03 3

অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, বৈচিত্র্যময় ঋতু  শীতকালকে  আরও বৈচিত্র্যময় করে তুলতে এই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 


কুহেলিকা সম্ভাষণ অনুষ্ঠানের উপদেষ্টা কমিটির সদস্য বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ইমদাদুল হক শরীফ বলেন,  শিক্ষার্থীদের মাঝে  ঋতু বরণ ও বাঙালিয়ানা সংস্কৃতি বিরাজ থাকা ভালো৷ এ লক্ষ্যেই এই আয়োজন। পশ্চিমা সংস্কৃতি আর নানা অপসংস্কৃতির বলয় থেকে  সবার বের হয়ে আসা দরকার।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর