শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট

DC Gold Cup Football Tournament has started

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জে.কে পলিমারের সহযোগিতায় জেলা প্রশাসন এ টুর্নামের্টের আয়োজন করে।

আজ সোমবার (০৭ নভেম্বর) বিকালে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

Gopalganj DC Gold Cup Football Photo 0107.11.2022

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান বক্তব্য রাখেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)নাজমুন নাহার, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোঃ ইলিয়াস হোসেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসীন উদ্দিন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের রহমান রাশেদ, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওহাহিদ, জে.কে পলিমারের ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান কামাল শিকদারসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Gopalganj DC Gold Cup Football Photo 0207.11.2022

শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় টুঙ্গিপাড়া উপজেলার মুখোমুখি হয় কাশিয়ানী উপজেলা দল। খেলায় টুঙ্গিপাড়া উপজেলা ১-০ গোলে কাশিয়ানী উপজেলাকে পরাজিত করে।

Gopalganj DC Gold Cup Football Photo 0407.11.2022

এ ফুটবল টুর্নামেন্টে গোপালগঞ্জ সদর উপজেলা, গোপালগঞ্জ পৌরসভা, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা দল অংশ নিচ্ছে। দুই গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন খেলা হবে। পরে দুই গ্রুপের শীর্ষ দুই দল আগামী ১৫ নভেম্বর ফাইনাল খেলায় অংশ নেবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর