গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মির্জা আজম এমপি

Gopalganj District Awami League extended meeting Mirza Azam MP

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বিএনপি একের পর এক মহাসমাবেশ করছে এবং সমাবেশে প্রচুর সংখ্যক লোক উপস্থিত হচ্ছে। এসব উপস্থিতি দেখে তারা মনে করছে রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি চলে আসছে। প্রশাসনের লোকজন ও সাধারন মানুষের মাঝে এর প্রভাব পড়ছে।আওযামী লীগও চাচ্ছে জনসম্পৃক্ততা বেশি হয় এমন কর্মসূচী গ্রহণ করতে।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কায্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

immage 1000 02 5

মির্জা আজম আরো বলেন, আমরা এমন সময় সম্মেলন করছি যখন বিরোধী দল রাজপথে নেমেছে, সরকার পতনের লক্ষ্যে তারা আন্দোলন করছে।বঙ্গবন্ধুর খুনি জিয়াউর রহমানের দল বিএনপিও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, যে কারনে জেলা সম্মেলন গুলো গুরুত্ব সহকারে করা হচ্ছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সদস্য আনোয়ার হোসেন, সদস্য ইকবাল হোসেন অপু এমপি, সদস্য সাহাবুদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর