মাদক মামলায় ৪ আসামীর মৃত্যুদন্ড

Death penalty for 4 accused in drug case

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে মাদক মামলায় চার আসামীকে মৃত্যুদন্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক।

আজ রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় প্রদান করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত ৪ আসামী হলো- সদর উপজেলার বেদগ্রাম এলাকার ওসমান শেখের ছেলে বাটুল ওরফে রবিউল, সালাম শেখের ছেলে সুজন শেখ, হারুন মৃধার ছেলে মো. রফিক মৃধা ও রঘুনাথপুর চরপাড়া এলাকার কাদের শিকদারের ছেলে জাকির শিকদার। এরমধ্যে মো. রফিক মৃধা ও জাকির শিকদার পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানাগেছে, বিগত ২০১১ সালের ১০ জুলাই জেলা গোয়েন্দা পুলিশ গোপালগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ৩০ বোতল ফেন্সিডিলসহ সোনা বেগম ও মো. জিরুল্লাহকে গ্রেফতার করে।

পরে ওই দুই আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে গোলাবাড়িয়া এলাকা থেকে ৪৯৭ বোতল ফেন্সিডিলসহ মৃত্যুদন্ডপ্রাপ্ত ৪ আসামীকে গ্রেফতার করে।

এঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো.শাহাদত হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন (মামলা নং-১১, তারিখ-১০.০৭.২০১১ইং)।

এর মধ্যে আসামী মো. জিরুল্লাহ মৃত্যুবরণ করায় মামলা থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

রাষ্ট্রপক্ষে সহকারি এপিপি অ্যাডভোকেট শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে অ্যাডভোকেট এম এ আলম সেলিম, মো. রবিউল আলম ও মো. এনামুল হক মামলাটি পরিচালনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর