ডিজিটাল সেবার যুগপূর্তি উৎসব

Celebrating the anniversary of digital services

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্মার্ট বাংলাদেশ ২০৪১; সবার জন্য স্মার্ট সেবা- এই প্রতিপাদ্যে  গোপালগঞ্জে  ডিজিটাল সেবার যুগপূর্তি উৎসব হয়েছে।

আজ সোমবার(১৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কেটে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

পরে সেখানে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হক, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক আজহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মুকুল শেখ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এই অনুষ্ঠানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ আরিফ হোসেন।

যুগপূর্তি উৎসবে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ৬৭ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের শতাধিক উদ্যোক্তা অংশ নেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর