গোপালগঞ্জে বিজ্ঞান মেলা

Science fair in Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ ঘুরে এসে মেলা প্রাঙ্গনে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দীন। এ সময় এসিল্যান্ড মোঃ মামুন খান, উপজেলা প্রকৌশলী এস,এম জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী রতন কুমার সাহা, কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

immage 1000 02 10

 মেলায় শিক্ষা প্রতিষ্ঠান সহ ১৫ প্রতিষ্ঠানের ১৫টি স্টল বসেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। প্রতিটি স্টলেই বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শণ করেন শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠিত হয় বিজ্ঞান অলিম্পিয়াড।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর