বঙ্গবন্ধুর সমাধিতে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা

Zilla Parishad's newly elected chairman's tribute at Bangabandhu's tomb

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুন্সী  আতিয়ার রহমান।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দদের সাথে নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহ-সভাপতি শেখ শুকুর আহমেদ, পৌর আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য  বি.এম তৌফিক ইসলাম, শ্রাবণী খানম,  এসএম কামাল সেলিম, শারমিন নাহার, রবিউল আলম সিকদার, আরমান হাফিজ, মোঃ কামরুল ইসলাম বাদল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর