গোপালগঞ্জে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা

World Cup football frenzy in Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ব্রাজিলকে সমর্থন জানিয়ে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে গোপালগঞ্জ ব্রাজিল সমর্থক গোষ্ঠি। এদিকে রাতভর বিভিন্ন দেয়ালে আর্জেন্টিনার পতাকা আঁকাসহ জাতীয় পতাকা টাঙ্গিয়েছে আর্জেন্টিনার সমর্থকেরা।

রোববার শহরের হাউজিং প্রকল্প এলাকায় জড়ো হতে থাকে ব্রাজিলের সমর্থকেরা। পরে ব্রাজিল দলের ঐহিত্যবাহী হলুদ জার্সি গায়ে দিয়ে সেখান থেকে ফুটবল জাদুর দেশ ব্রাজিলকে সমর্থন জানিয়ে শতাধিক মোটর সাইকেলের সমন্বয়ে একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের বেদগ্রাম এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সকলের হাতে বাংলাদেশর জাতীয় পতাকার সাথে ব্রাজিলের জাতীয় পতাকা শোভা যায়।

immage 1000 01 30

এ শোভাযাত্রায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, পৌরসভার কাউন্সিলর মোল্যা রনি হোসেন, কাউন্সিলর আল আমিন, থানা ছাত্রলীগের আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক দিদারুল ইসলাম দিদার, লতিফপুর ইউনিয়নের সদস্য মাসুদ রানাসহ তিন শতার্ধিক সমর্থক অংশ নেন।

এদিকে, শনিবার রাত ভর শহরের বিভিন্ন দেয়ালে আর্জেন্টিনার পতাকা একেছে সমর্থকেরা। শহরের মিয়াপাড়া টাঙ্গানো হয়েছে ৩৬০ ফুট পতাকা। বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা জেলা শহরের বিভিন্ন বাসা-বাড়ী ও দোকানে শোভা যাচ্ছে। সমর্থকেরা যে যে ভাবে পারছে পছন্দের দলের পতাকা টাঙ্গাচ্ছে।শুধু ব্রাজিল বা আর্জেন্টিনা নয় জার্মানি, পর্তুগাল, সৌদিআরবসহ বিভিন্ন দেশের পতাকা টাঙ্গানো হয়েছে।

ব্রাজিলের সমর্থক পৌরসভার কাউন্সিলর মোল্যা রনি হোসেন বলেন, দৃষ্টিনন্দন খেলা উপহার দেয়ায় আমি ব্রাজিলের একজন ভক্ত।

ব্রাজিলের সমর্থক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায় বলেন, আমি প্রথমে বাংলাদেশকে ভালবাসি। কিন্তু প্রিয় দেশ বাংলাদেশ বিশ্বকাপে স্থান না পাওয়া ব্রাজিলকে সমর্থন করি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর