শীতবস্ত্র পেল কোটালীপাড়ার ১৪হাজার দরিদ্র মানুষ

14 thousand poor people of Kotalipara got winter clothes

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেয়া শীতবস্ত্র পেল কোটালীপাড়া উপজেলার ১৪ হাজার দরিদ্র মানুষ।

আজ মঙ্গলবার(২৭ ডিসেম্বর) কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের হাতে ৬হাজার পিচ শীতবস্ত্র তুলে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু।

এ সময় মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ, কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র  মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কামরুল ইসলাম বাদল, রুহুল আমিন খান, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্নাসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর পক্ষ থেকে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম.এ রাজ্জাক খান রাজ কোটালীপাড়ার দরিদ্র মানুষদের জন্য ৬হাজার পিচ কম্বল দিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, এর আগে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনসহ ও বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে কোটালীপাড়ার দরিদ্র মানুষদের মাঝে ৮হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর