গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন-এর কমিটি গঠন

Formation of committee of Gopalganj Television Journalist Association

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

এনটিভির মাহবুব হোসেন সারমাতকে সভাপতি ও ইনডিপেনডেন্ট টিভির প্রসূন মন্ডলকে সাধারন সম্পাদক করে “গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন”-এর ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩১ ডিসেম্বর) রাতে জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি ছিলেন বিশিস্ট ব্যবসায়ী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা। সংগঠনের সভাপতি যুমনা টিভির মোজাম্মেল হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি রিপোর্টার্স ফোরামের সভাপতি দৈনিক যায়যায় দিনের এস.এম নজরুল ইসলাম।

পরে যুমনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্নাকে প্রধান উপদেষ্টা এবং এনটিভির মাহবুব হোসেন সারমাতকে সভাপতি ও ইনডিপেনডেন্ট টিভির প্রসূন মন্ডলকে সাধারন সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।  

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি পদে বাংলাভিশনের মনোজ সাহা, ডিবিসি নিউজের সুব্রত সাহা বাপী, বৈশাখী টিভির শেখ মোস্তফা জামান, এটিএন বাংলা ও এটিএন নিউজের চৌধুরী হাসান মাহমুদ ও একুশে টেলিভিশনের একরামুল কবীর।

যুগ্ম সাধারন সম্পাদক পদে আর টিভির আব্দুল্লাহ আল মামুন, এসএ টিভির বাদল সাহা ও বাংলাদেশ টেলিভিশনের টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসান।

কোষাধ্যক্ষ পদে বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, দপ্তর সম্পাদক পদে মুন্সী হুসাইন আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সঞ্জয় বিশ্বাস, মাছরাঙ্গা টিভির এম এম সাবেত আহমেদ, মাই টিভির আরিফুল হক আরিফ।

প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ, ক্রীড়া সম্পাদক পদে বাংলা টিভির কোটালীপাড়া প্রতিনিধি মেহেদী হাসনাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেশ টিভির সলিল বিশ্বাস মিঠু, প্রচার সম্পাদক পদে আনন্দ টিভির সেলিম রেজা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে মোহনা টিভির মাসুদ পারভেজ।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন, বিজয় টিভির অছিকুজ্জামান, এশিয়ান টিভির ইমরুল কাদের সবুজ, বিজয় টিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি আমিনুর রহমান, আনন্দ টিভির কোটালীপাড়া প্রতিনিধি সুমন বালা, এশিয়ান টিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি মো: আজিজুর রহমান, চ্যানেল-এস এর কাজী মাহমুদ ও ফল্গুনী টিভির মনির মোল্যা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর