Home গোপালগঞ্জ সংবাদ কনকনে শীতে জনজীবনের স্থবির

কনকনে শীতে জনজীবনের স্থবির

কনকনে শীতে জনজীবনের স্থবির

উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশার চাদরে ঢেকে আছে গোপালগঞ্জ। কনকনে শীতের ঠান্ডায় কাঁপছে গোটা জেলা। স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। চারদিন ধরে এখানে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। বেলা বাড়ার সাথে সাথে বেড়ে যাচ্ছে হাড় কাঁপানো ঠান্ডার মাত্রা। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষজন। গরম কাপড়ের অভাবে তীব্র শীত কষ্টে ভুগছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। 

কনকনে ঠান্ডার কারণে জীবন-জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবিদের। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন জেলার কৃষক। বোরো ধান চাষাবাদ ব্যাহত হচ্ছে।

গোপালগঞ্জ আবহাওয়া অফিস থেকে জানা গেছে, আজ রোববার গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা আগামী ১০ জানুয়ারী পর্যন্ত অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here