করোনা মোকাবেলায় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার লড়াইয়ে যশোর সেনানিবাস

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

করোনা যুদ্ধে বিপন্ন মানুষের ভেতর শক্তি ও সাহস জুগিয়ে সাধারণ মানুষের সুরক্ষার জন্য ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় বাজারগুলোতে মাইকিং এর মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে। গণপরিবহনসহ অন্যান্য যানবাহন যাতে করোনাকালীন সময়ে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেজন্য সেনাসদস্যদের তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেয়া, ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণসহ সকল প্রকার মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে খুলনা ও সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।-প্রেস বিজ্ঞপ্তি

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর