কাশিয়ানীতে মার্কেট দখল ও মালামাল লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
‌স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের কারাতইল গ্রামের ধুসর বটতলার রিয়াদ মার্কেট দখল ও মালামাল লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মার্কেটের মালিক মোহামদ মুন্সির স্ত্রী সালমা বেগম।
শনিবার ( ২০ ফেব্রুয়ারী) সকাল ১০টায় রাতইল গ্রামের ধুসর বটতলার রিযাদ মার্কেটের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সালমা বেগমের পুত্র মোঃ দিপু মুন্সি লিখিত বক্তব্য পাঠ করেন । লিখিত বক্তব্যে তিনি বলেন,১৬ বছর আগে তার স্বামীর দলিল মুলে কেনা ১০ শতাংশ জমি শান্তি পূনর্ভাবে ভোগদখল করে আসছিল।
গত দুই বছর আগে সেখানে তিনি রিয়াদ মার্কেট নামে একটি মার্কেট তৈরী করে দোকান ভাড়া দিয়ে ও নিজে ব্যবসা করছিলেন।কিন্তু ফেব্রুয়ারী মাসের ১৭ তারিখে রাতইল গ্রামের শরীফ মুন্সির নেতৃত্বে ৫/৬জন লোক ঐ মাকেট দখল করে ভাড়াটিয়াদের মার্কেটের দোকান থেকে বের করে দিয়ে দোকানে তালা দিয়ে দখল নিয়ে নেয়।পরে তালা ভেঙ্গে মালামাল লুটে নেয়। তিনি আরো বলেন, এ ব‌্যাপা‌রে কাশিয়ানী থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তাদের
অভিযোগ গ্রহন করেননি। এ হেন পরিস্থিতিতে তিনি পরিবার নিয়ে নিরাপত্তা হীনতায়
ভুগছেন।
তিনি মার্কেট ফিরে পেতে ও জীবনের নীরাপত্তার জন্য সংসদ সদস্য, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর