কাশিয়ানীতে সড়কের ওপর পাথর; ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

পরশ উজির, কাশিয়ানী।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কের ওপর পাথর রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে দ্রুত সড়ক থেকে পাথর সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়া হয়।

আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল নামক এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতিকুল ইসলাম।

তিনি জানান, মহাসড়কের ওপর পাথর রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করার দায়ে হাইওয়ে আইন ১৯২৫ অনুয়ায়ী শেখ শাহিন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহায়তা করেন হাইওয়ে পুলিশ ও কাশিয়ানী থানা পুলিশ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর