কোটালীপাড়ায় ধর্ষণের শিকার এক গৃহবধূ, ধর্ষক গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার ঘাঘর কান্দা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক মোঃ নাসির খান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ বলেন, আমার স্বামী একজন অটোভ্যান চালক। অটোভ্যান চালিয়ে সে গভীর রাতে বাড়ি ফেরে।  ঘটনার দিন আমার স্বামীর জন্য ঘরের দরজা খোলা রাখি। এই সুযোগে আমার প্রতিবেশী মোঃ দুলাল খানের ছেলে মোঃ নাসির খান ঘরে প্রবেশ করে আমাকে জোর পূর্বক ধর্ষণ করে। আমি চিৎকার দিলে আশে-পাশের লোকজন এসে ধর্ষক নাসিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষক মোঃ নাসির খানকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন (নং-০৫, তাং-০৯.০৩.২০২১)। ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষিতার ডক্তিারী পরীক্ষা আজ মঙ্গলবার গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে বলে ওসি জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর