কোটালীপাড়ায় পুলিশের মাস্ক বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
করোনা প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পুলিশের উদ্যোগে ভ্যান চালক ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার থানা চত্ত্বর থেকে শুরু করে মহুয়ার মোড় হয়ে উপজেলা সদর পর্যন্ত প্রায় সহ্রাধিক ভ্যান চালক ও পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকে এ মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় কোটালীপাড়া থানার ওসি (তদন্ত )মো: জাকারিয়া, এসআই হিমেল রানা, এসআই আব্দুল করিম, এসআই আমিনুলসহ থানার বিভিন্ন অফিসার ও কনস্টেবলগন উপস্থিত ছিলেন।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। অনেকেই মনে করছেন করোনা চলে গেছে। এ জন্য অধিকাংশ মানুষই এখন মাস্ক পড়ছেন না। যার ফলে গত কয়েকদিন ধরে উদ্বেগজনক হারে করোনায় আক্রান্তর সংখ্যা বাড়ছে। এ জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী জনগনকে সচেতন ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য এ কর্মসূচি হাতে নিয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর