গোপালগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৮ আগস্ট) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আমিনুর রহমান জানান, বিকালে উপজেলার ফুকরা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কাশিয়ানী থানায় প্রেরণ করে।

তিনি আরো জানান, মরদেহের শরীরের কোন আঘাতের চিহৃ নেই। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত   নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর