গোপালগঞ্জে চলমান গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ও সরকারের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসাবে গোপালগঞ্জে চলমান গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন এ প্রেস ব্রিফিং এর আয়োজন করে।

আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং-এ জেলায় চলমান গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এসময় তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ও সরকারের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে গোপালগঞ্জে ৭’শ ৮৭ টি ভুমিহীন পরিবার আবাসন পাবেন। দুই শতাংশ জমিতে দুই কক্ষ বিশিষ্ট এসব ঘরে যাবতীয় সুযোগ সুবিধা রাখা হয়েছে। প্রতি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।

এ সময় গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাম্মি আকতার, জেলা   আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, সহ-সভাপতি রুহুল আমিন শেখসহ  প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর