গোপালগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত   

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক চাপায় আজাহার আলী(৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ৯টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝবাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। ওই বৃদ্ধের বাড়ী কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী এলাকায়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শেখ লুৎফর রহমান জানিয়েছেন, ওই স্থান দিয়ে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক আজাহার আলীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর