গোপালগঞ্জে তুহিন মোল্লা হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে তুহিন মোল্লা হত্যাকান্ডের প্রধান আসামী মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম ওরফে পাখিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (২৭সেপ্টেম্বর) রোববার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের আতœীয় মিন্টু মিয়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গত ৩ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চর বয়রা গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে দ্ব্েদ্বর জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার দিন জুম্মার নামাজের সময় মিজানুর মোল্যা ও তার ভাই ছোটন মোল্লা নতুন কমিটি গঠনকারীদের উদ্দেশ্য করে গালিগালাজ করে।
তখন আকরাম মোল্লা তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকেও গালিগালাজ করে তারা। নামাজ শেষে আকরাম মোল্লা ছেলে তুহিন মোল্লা তার পিতাকে গালিগালাজ করার কারণ শুনতে গেলে মিজান মোল্লা ও তার ভাই ছোটন মোল্লাার সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তারা তুহিনকে মাছ কোপানো ঝুপি (ফুলকুচি) দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় গত ৪ জুলাই নিহতের বড় ভাই আরেফিন মোল্লা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন ( মামলা নং-৯, তাং-০৪.০৯.২০২০)।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন তুহিন হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামী মিজান ও ১৫ নং আসামী মিজান মোল্লা স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে আজ সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর