গোপালগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

“মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” প্রতিপাদ্যকে লালন করে গোপালগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২০জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় ও গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জনপ্রতিনিধি, শিক্ষক, সদর উপজেলার সেক্টর ভিত্তিক কর্মকর্তাদের অংশগ্রহণে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন সদর যুব  উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহমেদ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খানের সভ্পাতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, গোপালগঞ্জ কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজের সহযোগী অধ্যাপক আমিনুল করিম, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হুমায়রা আক্তার প্রমূখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেমিট্যান্স, এই রেমিট্যান্স নিশ্চিত করতে হলে প্রয়োজন দক্ষ জনশক্তি রপ্তানি করা। চাহিদা ভিক্তিক দক্ষতা অর্জন করে বৈধ উপায়ে বিদেশে গেলে যথাযথ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। দালালদের মাধ্যমে অবৈধ ভাবে বিদেশে হয়রানির শেষ থাকেনা। তিনি বলেন, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, কেউ জেল খাটছে, কেউ জঙ্গলে জঙ্গলে ঘুরে মরছে। এজন্য সচেতনতার বিকল্প নেই। তিনি সকলকে যার যার অবস্থান থেকে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক বার্তাগুলি প্রযোজ্য ক্ষেত্রে শেয়ার করার অনুরোধ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর