গোপালগঞ্জে ৫শ’ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাজার থেকে ৫০০ পিচ ইয়াবাসহ শরিফুল ইসলাম ওরফে সজিব সরদার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি-পুলিশ। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম ওরফে সজিব সরদার সদর উপজেলার উলপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের মৃত রফিক সরদার-এর ছেলে। শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের দারোগা মাসুম বিল্লাহ বলেছেন, বৌলতলী বাজারে মাদক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদ পেয়ে আমরা বৌলতলী বাজারে হানাদিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করি। পরে তার দেহ তল্লাসী করে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করে গ্রেফতার করি। শনিবার ওই মদক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করেছি।
পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেছেন, মাদকের ব্যপারে কোন ছাড় হবেনা, জিরো টলারেন্সে আমাদের অবস্থান। জেলার যেখানেই মাদকের সংবাদ পাওয়া যাবে সেখানেই অভিযান চলবে। গোপালগঞ্জ থেকে মাদক নির্মুল করতে যা যা করনীয় তাইই করবে পুলিশ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর