গোপালগঞ্জ ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির অভিষেক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশ ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি গোপালগঞ্জ জেলা শাখার নবগঠিত কার্যকরি পরিষদের পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার গোপালগঞ্জ শেখ মনি অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিডিএস-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ছাদেকুর রহমান।

বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট কাজী মেজবাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মৃনাল রায় চৌধুরী পপা, এস এম মিল্লাত মিনার, কমল কুমার রায় চৌধুরী টিকুসহ খুলনা, শরিয়তপুর, রাজবাড়ি জেলা নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী আনোয়ারুল ইকবাল মিটু।

পরে বাংলাদেশ ক্যামষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি গোপালগঞ্জ জেলা শাখার নবগঠিত কার্যকরি পরিষদের সভাপতি কমল কুমার রায় চৌধুরী টিকু, সিনিয়র সহসভাপতি কাজী আনোয়ারুল ইকবাল মিটুসহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয় এবং ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার ওষুধ ব্যবসায়ীরা ছাড়াও বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর