টুঙ্গিপাড়ার ৬ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি।। 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ফুলের নামে নতুন পরিচয় দেওয়া হয়েছে। এই বিদ্যালয়গুলোর নাম পূর্বে শেখ পরিবারের বিভিন্ন সদস্যের নামে নামকরণ করা হয়েছিল।

গত ২৩ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.মঈনুল হকের স্বাক্ষরিত এক চিঠিতে এই নাম পরিবর্তনের তথ্য নিশ্চিত করা হয়েছে।নতুন নামকরণের মাধ্যমে বিদ্যালয়গুলো এখন ফুলের নামে পরিচিত হবে, যা শিক্ষার্থীদের মাঝে প্রকৃতি ও পরিবেশের প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি একটি ইতিবাচক শিক্ষা পরিবেশ গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে। 

পরিবর্তিত নামের তালিকায় রয়েছে:

১. ৭০ নং বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় রাখা হয়েছে।

২. ৪৯ নং গিমাডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় এখন কদম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৩. ৫৯ নং শেখ কামাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে নাম পরিবর্তন করে এখন গোলাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৪. ৪৩ নং কুশলী শেখ মোশারফ হোসেন প্রাথমিক বিদ্যালয় নাম পরিবর্তন হয়ে শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৫. ৪৮ নং কাজীপাড়া সরদারপাড়া এস,এম,মুসা প্রাথমিক বিদ্যালয় নাম পরিবর্তন হয়ে বেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৬. ৬৬ নং খান সাহেব শেখ মোশারফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়ে এখন টগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই উদ্যোগকে স্বাগত জানালেও, অনেকে শেখ পরিবারের নামের সঙ্গে ঐতিহাসিক ও সংবেদনশীল সংযোগের কারণে নাম পরিবর্তনের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন।

একজন স্থানীয় অভিভাবক সুমি বেগম বলেন, শেখ পরিবারের নামে নামকরণ আমাদের গ্রামের গর্ব ছিল। তবে ফুলের নামও শিক্ষার্থীদের জন্য ইতিবাচক হতে পারে।

টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান জানান, নতুন নামকরণের সঙ্গে বিদ্যালয়গুলোর সাইনবোর্ড ও সরকারি নথিপত্র আপডেটের কাজ শেষ হয়েছে। আয়বাসসহ অনলাইনে নাম পরিবর্তনের জন্য কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে যেগুলো দ্রুত সমাধানের জন্য কাজ চলছে। এলাকাবাসীরা চেয়েছিল তাদের গ্রামের নামে যেন স্কুল গুলোর নাম হয় তবে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী শেখ পরিবারের নামে বাদ দিয়ে স্কুলের নাম ফুলের নামে পরিবর্তন করেছি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর