টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগ নেতা মোঃ রনি শেখের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় টুঙ্গপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। পরে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শান্তির দাবীতে টুঙ্গিপাড়া উপজেলা নির্বার্হী কর্মকর্তা নাকিব হোসেন তরফদারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রনি শেখকে নড়াইল জেলার নড়াগাতি থানার মুলশ্রী গ্রামে কৌশলে ডেকে নিয়ে মারধর করে একদল যুবক। আহত রনি শেখকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর