ধর্ষণ সহ নারী নির্যাতনে প্রতিবাদে নড়াইলে পল্লী সমাজের মানববন্ধন অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

নড়াইল প্রতিনিধি।।
নোয়াখালি জেলায় বর্বরোচিত এক নারীকে বিবস্ত্র করে নিযাতন ও সারা দেশে ধর্ষণ সহ সকল ধরনের নারী নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বিকাল ৩টায় নড়াইল-মাগুরা সড়কের নড়াইল পৌর এলাকার দূর্গাপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির আয়োজনে আধাঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচি নড়াইলের সিনিয়ার জেলা ব্যবস্থাপক নয়ন কুমার ঘোষ, নড়াইল, ব্র্যাক জেলা সমন্বয়কারী আব্দুস সামাদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচি খুলনার প্রোগ্রাম অর্গানাইজার মিঠুন কুমার দত্ত, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচি নড়াইলের ফিল্ড অর্গানাইজার মোঃ বকুল আলী প্রমুখ।
মানববন্ধনে ব্র্যাক নড়াইলের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মী, সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা, দেশব্যাপী ধর্ষণ. নারী নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
এর আগে দুপুর পর্যন্ত ব্র্যাক অফিসে রেজিষ্ট্রেশনকৃত পল্লীসমাজের নেতৃবৃন্দদের নিয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের রেজিষ্ট্রেশন ও রেজিষ্ট্রেশন পরবর্তী করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইল উপ পরিচালক মো: আনিছুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচি যশোরের আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে।

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর