মুকসুদপুরে দুর্ঘটনা ও অগ্নিকান্ড মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মেহের মামুন, মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্ঘটনা ও অগ্নিকান্ড মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই মহড়া প্রদর্শণ করে। প্রদর্শনে উপস্থিত জনসাধারণকে অগ্নিকান্ডে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলায় করনীয় কার্যক্রম প্রদর্শণ করা হয়। এসময় আগুন নিভানোর কয়েকটি কলাকৌশল দেখানো হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা: মাহমুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুর রহমান, মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার রাজিব, সহকারী স্টেশন মাষ্টার মিজানুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সরদার মুজিবুর রহমান প্রমুখ।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার রাজিব জানান, আগুন লাগলে তিনটি সহজ কৌশলে আগুন নেভানো সম্ভব। এই পদ্ধতিগুলো মহড়ার মাধ্যমে জনসাধারনের সামনে তুলে ধরা হয়েছে যাতে আগুন লাগলে সহজেই নেভানো যায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর