মুকসুদপুরে পিকআপের ধাক্কায় কৃষক নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মহানন্দ হালদার(৫৫)নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের তালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার তালবাড়ি নামক স্থানে জমি থেকে ধানের চারা(পাতো) নিয়ে রাস্তা পারাপারের সময়  টেকেরহাটগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মহানন্দ হালদার (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মহানন্দ হালদার উপজেলার বানিয়ারচর গ্রামের মৃতঃ নরেশ হালদারের ছেলে ।

সিন্দিয়াঘাট ফাঁড়ির এস.আই নব কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর