যশোর সেনানিবাসের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় সরকারী নির্দেশনা মোতাবেক দেশের প্রতিটি জেলায় নিজেদের জীবন বাজি রেখে জনস্বার্থে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় জনসমাগম ঠেঁকাতে আজ ১৮ আগস্ট বৃহত্তর যশোর অঞ্চলে যশোর সেনানিবাসের দায়িত্বপূর্ণ দশটি জেলায় সেনাসদস্যরা তাদের নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। মার্কেট/শপিংমল, হাট-বাজার ও সকল প্রকার জনসমাগম এলাকাসমূহে সামাজিক দূরত্ব ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। পাশাপাশি অসহায় ও দুস্থদের মাঝে ত্রান বিতরণ, কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ, গণপরিবহন মনিটারিং, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং রেডজোন চিহ্নিত এলাকাসমূহে ত্রান বিতরণসহ সকল প্রকার জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

অন্যদিকে, আম্পানে ক্ষতিগ্রস্থ খুলনা ও সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি জরুরী চিকিৎসা সেবাসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।-প্রেস বিজ্ঞপ্তি

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর