যুবলীগ নেতা রাসেলের খুনিদের ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লার খুনিদের ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর‌্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগ এসব কর্মসূচি পালন করে।

বেলা ১১ টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা আইনজীবী সমিতির কার‌্যালয়ের সামনে এসে শেষ হয়।

সেখানে গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগ সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যুবলীগ নেতা চৌধুরী আশিকুল হাসান শিমুল, রাসেল সিকদার, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শফিকুর রহমান শফিক, ছাত্রলীগ নেতা পিয়াল শেখ প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসীর দাবী জানায়। অন্যথায় তারা লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বলে জানায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর