ঈদ আনন্দ উপেক্ষা করে যশোর অঞ্চলের অসহায় ও হত দরিদ্র মানুষের পাশে সেনাবাহিনী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ঈদের দিনেও যশোর সেনানিবাসের সদস্যরা করোনা এবং ঘূর্ণিঝড় আম্পানে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় তাদের সব ধরনের কর্ম তৎপরতা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে সেনা সদস্যরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার বিধ্বস্ত বাঁধ পুননির্মাণ কর্মসূচির পাশাপাশি মেডিক্যাল টিমের মাধ্যমে দূয়ারে দূয়ারে স্বাস্থ্যসেবা, পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন ও ত্রাণ বিতরণ কার্যক্রমের চালিয়ে যাচ্ছে।

এছাড়াও পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমায় আজ তারা অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে উন্নত মানের খাবার বিতরণ করেন। অন্যদিকে করোনা মোকাবেলায়ও সেনা সদস্যরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে টহল এবং বিভিন্ন জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

ঈদকে ঘিরে যখন করোনার ভয়াবহতার মধ্যেও সাধারণ মানুষের মাঝে নাড়ির টানে বাড়ি ফেরার হিড়িক পড়েছে তখন অসহায় উপকূলবাসীর সহায় হয়ে নিজেদের ঈদ আনন্দ উপেক্ষা করেই মাঠে সক্রিয় রয়েছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। এ যেন সেবাতেই এক রকমের ঈদ আনন্দের পূর্ণতা।-প্রেস বিজ্ঞপ্তি

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর