কন্যা শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরন 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

এস.এম নজরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।।
গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন, করোনা প্রতিরোধে মাক্স,হান্ড-স্যানিটাইজার সামগ্রী, সোলার বাতি ও প্রশিক্ষিত যুব-মহিলাদের মাঝে স্যালাই মেশিন বিতরন করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। তিনি বৃহস্পতিবার সকালে করপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরন করেন। এসব সামগ্রী বিতরনকালে শিক্ষার্থীদেরকে করোনা প্রতিরোধে স্বাস্থ্য-সচেতন, বাল্য বিবাহ রোধে সচেতনতা ও প্রশিক্ষিত যুব-মহিলাদের নতুন নতুন পোশাক সামগ্রী তৈরী করে বাজারজাত করার নানা দিক নির্দেশনা দেন।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খাইরুল আনাম মোহাম্মাদ আফতাবুর রহমান হেলালী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও ডিডিএলজি) মোঃ ইলিয়াসুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন খান, করপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান, করপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ আছাদ আলী, করপাড়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহাসিন উদ্দিন, জেলা কৃষকলীগ নেতা লিয়াকত আলী খান, করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রুবেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন করপাড়া ইউপির উদ্দোগে এলজিএসপির অর্থায়নে ওই ইউনিয়নের ২০০ কন্যা শিক্ষার্থীকে স্যানিটারী ন্যাপকিন, ৮০ শিক্ষার্থীকে মাক্স,হান্ড-স্যানিটাইজার সামগ্রী, ১০০ শিক্ষার্থীকে সোলার বাতি ও ১০ জন প্রশিক্ষিত যুব-মহিলাকে সেলাই মেশিন বিতরন করা হয়।
পরে জেলা প্রশাসক ৭৯ নং করপাড়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের সমাবেশ ও খেলার মাঠের জন্য স্কুলের পুকুর ভরাট করার জন্য গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমানকে দিক-নির্দেশনা দেন। এসময় স্কুলটির প্রধান শিক্ষক মোঃ মহাসিন উদ্দিন, ম্যানেজিং কমিটির সভাপতি ও সহকারী শিক্ষক-শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর