কাশিয়ানীতে সাড়ে ৫’শ অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাড়ে ৫’শ অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সমাজ সেবক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম ঢাকা মহানগর সভাপতি খালিদ হোসেন লেবু এসব কম্বল বিতরণ করেন।

আজ শুক্রবার নিজ বাড়ীতে এ কম্বল বিতরণ কালে কাশিয়ানী উপজেলা যুবলীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্যা, কাশিয়ানী পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বজিত রায়, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফ হোসেন মুশা উপস্থিত ছিলেন।

কাশিয়ানী সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এসব কম্বল বিতরণ করা হয় বলে জানান খালিদ হোসেন লেবু।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর