কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে সুফিয়ান শেখ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়ান শেখ একই গ্রামের আমিরুল শেখ নাসিরের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, আজ সকাল ৯ টার দিকে সুফিয়ান বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ পরিবারের লোকজন সুফিয়ানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর‌্যায় বাড়ির দক্ষিণ পাশের পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে খেলতে খেলতে বাড়ির পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর