Home ব্রেকিং নিউজ... কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

০
কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর উপর হামলা ও কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শিল্পকলা একাডেমি চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বক্তব্য রাখেন।

বক্তারা, দ্রুত সময়ের মধ্যে এস এম জিলানীর উপর হামলা ও কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যা মামলার আসামীদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানায়।

উল্লেখ্যঃ গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী তার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় যাবার পথে ঘোনাপাড়া নামক স্থানে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের হামলার শিকার হন। হামলায় তিনি ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত এবং  স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার নিহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here