কোটালীপাড়ায় ৫শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫শতাধিক প্রতিবন্ধী ও ভ্যান চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার উপজেলার বান্দল গ্রামে মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন কার্যালয় চত্ত্বরে বসে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ, সাধারণ সম্পাদক বশির বিন সামচুদ্দিন, কাউন্সিলর কামাল সরদার, ছাত্রলীগ নেতা নিয়াজ মোরশেদ হিরো উপস্থিত ছিলেন।
মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ বলেন, মুজিববর্ষ উপলক্ষে মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ শতাধিক প্রতিবন্ধী ও ভ্যান চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলাম। এর আগে করোনাকালীন সময়ে প্রতিবন্ধী, ভ্যান চালক ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী, ঔষধ ও নগদ অর্থ বিতরণ করেছি। আমার এ ধরনের কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকরে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর