কোটালীপাড়া ষ্টার লাইন পরিবহনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া প্রতিনিধি।।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘কোটালীপাড়া ষ্টার লাইন’ পরিবহনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউশনের মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া ষ্টার লাইন পরিবহনের পরিচালক তাসনিম মাহমুদ বাঁধনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, শিক্ষক হাবিবুর রহমান, ঘাঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হানিফুজ্জামান মিয়া, সমাজসেবক ফায়েকুজ্জামান শেখ, ফরিদ আহম্মেদ, ইউপি সদস্য কামাল হোসেন বক্তব্য রাখেন।
কোটালীপাড়া ষ্টার লাইন পরিবহনের পরিচালক তাসনিম মাহমুদ বাঁধন বলেন, সম্প্রতি আমি বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এর সদস্য হয়েছি। এই সদস্য পদ গ্রহণের পরে আমি ঢাকা-কোটালীপাড়া-ঢাকা রুটে কোটালীপাড়া ষ্টার লাইন নামে পরিবহন চালু করতে যাচ্ছি। এই পরিবহন যাত্রীদেরকে সর্বোত্তম সেবা প্রদান করবে বলে আসি আশা করি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর