গোপালগঞ্জের মধুমতি নদীতে মাছের পোনা অবমুক্ত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জের কুমার মধুমতি নদীতে আজ সোমবার ৬৯০ কেজী মাছের পোনা অবমুক্ত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান।

কুমার মধুমতি নদীর গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজার ও উলপুরে ৩৪৫ কেজী করে মাছের পোনা অবমুক্ত করেন। এসব মাছের মধ্যে ছিল রুই, কাতল ও মৃগেল।

এসময় গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী বলেন, উন্মুক্ত নদীতে প্রজাতির এসব মাছের পোনা অবমুক্ত করায় নদীতে মাছের বংশ বৃদ্ধি হবে। এছাড়া মৎস্য আহরনের প্রাকৃতিক উৎসে মাছের বংশ বৃদ্ধি হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর