গোপালগঞ্জের মুকসুদপুরে নিজ বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাবড়াশুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে প্রেমের মাধ্যমে মিমের সাথে বিয়ে হয় তারিকুল ইসলামের। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ চলে আসছিল। সকালে মীমকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে তারিকুল প্রতিবেশী এক নারীকে তার স্ত্রীকে দেখে আসতে বললে তিনি গিয়ে মীমকে মৃত অবস্থায় দেখতে পান। এ ঘটনার পর থেকে স্বামী তারিকুল ইসলাম পলাতক রয়েছেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করেছে। পুলিশ জানিয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
