গোপালগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

মুকসুদপুরে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী আন্ত:জেলা ডাকাত দলের সদস্য সোহাগ শেখকে(৩০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার(০৬ ফেব্রুয়ারী) রাতে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের গর্জিনা গ্রাম থেকে ওই ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার (০৭ ফেব্রুয়ারী) মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য সোহাগ শেখ জেলার মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের গর্জিনা গ্রামের ইসমাইল শেখের ছেলে।

ওসি জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় চারটি ডাকাতি ও অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আসামীকে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগের পাঠানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর