গোপালগঞ্জে ইউ.পি সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে আলোচিত গোপীনাথপুর ইউ.পি সদস্য হামিদুল শরীফকে গুলি করে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গোপীনাথপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।

আজ বৃহস্পতিবার বিকালে গোপীনাথপুর বাসষ্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানববন্ধন চলাকালে গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান শরীফ আমিরুল হক লাচ্চু, নিহতের ছেলে শরীফ আব্দুল হাফিজ, ইউপি সদস্য ঝর্ণা বেগম বক্তব্য রাখেন। এ সময় বক্তারা, দ্রুত এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানান।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় গোপিনাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য হামিদুল শরীফকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই মনির শরীফ গোপিনাথপুর পুলিশ ফাঁড়িতে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে সিআইডি এ ঘটনায় রবিউল ওরফে রবি শরীফ, আমির মোল্লা ও ভ্যান চালক সাগরকে গ্রেফতার করে।

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর