গোপালগঞ্জে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জে নিখোঁজের দুই দিন পর আমিনুর রহমান খান(২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে কাশিয়ানী উপজেলার তালতলা খাল থেকে ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

সে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমান খানের ছেলে। সে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার আমিনুর রহমান জানিয়েছেন, গত ১১ আগষ্ট রাত ১১ টার দিকে আমিনুর বাড়ি থেকে আলা ধরতে(মাছ শিকার) যান। এরপর থেকে সে নিখোঁজ ছিলো্। এ ব্যাপারে তার পিতা গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়রী করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং নিহতের পরিবার এটি নিখোঁজ আমিনুরের লাশ বলে শনাক্ত করেন। তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর