গোপালগঞ্জে গাঁজাসহ ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার: তিন মাসের সাজা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে গাঁজাসহ ইউ.পি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম সরোয়ার মোল্লাকে (৩৩) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে টুঙ্গিপাড়া উপজেলার ১ নং কুশলী ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিধান কান্তি হালদার স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাকে ৩ মাসের সাজা প্রদান করেন। সে কুশলী গ্রামের আঃ রসিদ মোল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ নাজমুল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুশলি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মোঃ গোলাম সরোয়ারকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, সাজাপ্রাপ্ত মোঃ গোলাম সরোয়ার মোল্লা নিজেকে কুশলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগাম প্রচারণামূলক কার্যক্রম চালাচ্ছিলেন।

এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ লালন শেখকে (৪০) গ্রেফতার করা হয়। তাকেও ভ্রাম্যমান আদালতের বিচারক বিধান কান্তি হালদার তিন মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। সাজা প্রদানের পর তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর