গোপালগঞ্জে জনশুমারি ও গৃহগণনা বাস্তবায়নে অবহিতকরণ সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে জন শুমারি ও গৃহ গণনা বাস্তবায়ন এবং প্রস্তুতি মূলক কার্যক্রম উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারী)বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গোপালগঞ্জ জেলা স্থায়ী শুমারি কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মোঃ আবতাবুর রহমান হেলালী। গোপালগঞ্জ সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস।

ইতোমধ্যে জেলার অন্য উপজেলা গুলোতে সভা সম্পন্ন করা হয়েছে। বক্তরা শুমারি শুরুর আগে জনগনকে সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধ করতে মাইকিংসহ বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনা চালানোর উপর গুরুত্ব আরোপ করেন।

আগামী ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই শুমারী চলবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর