গোপালগঞ্জে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলার এস. এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম. বাবর।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. রাবেয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম. বাবর বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকবাজের কোনো স্থান হবে না। নতুন প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের  নৈতিক শিক্ষা ও দেশপ্রেমের চর্চার ওপরও তিনি গুরুত্বারোপ করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।

পরে সংসদ সদস্যসহ উপস্থিত অতিথিবৃন্দ এসএম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত ৪৭ জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

5 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর