গোপালগঞ্জে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকগণের হাতে এল.এ চেক তুলে দিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

আজ বুধবার (১২ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে  ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান “বাংলাদেশ ফাইন্যাসিয়াল এসোসিয়েশন অব দি সেভেন ডে এডভান্টিস্ট মিশন, গোপালগঞ্জ পরিচালনা কমিটির সভাপতি পাস্টার দানিয়েল ফলিয়া, সচিব পিটার ঘরোজা, কোষাধ্যক্ষ গোপাল দাস, এডভান্টিস্ট ইন্টারন্যাশনাল মিশনারিজ স্কুলের প্রিন্সিপাল লাবনী মারান্ডির হাতে ভূমি অধিগ্রহণের ৭ কোটি ৭ লক্ষ ৭৮ হাজার ১১৮ টাকা ৭২ পয়সার  চেক তুলে দেয়া হয়।

এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ( ডিডিএলজি) বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস,এম তারেক সুলতান, সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার রাসেল মুন্সী, মোঃ সেবগাতুল্যাহ, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম। গোপালগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আবুল খায়ের সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টেকেরহাট হতে ঘোনাপাড়া পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক প্রশস্ততা ও উন্নীতকরণ প্রকল্পের জন্য এই চার্চের ভূমি অধিগ্রহণ করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর