গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ টি ইটভাটা ধ্বংস 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারী)অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে ৬ টি ইট ভাটা ধ্বংস করে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সদর উপজেলার পুখুরিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ইট ভাটার চিমনী, ক্লিন ভেঙ্গে দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়। ধ্বংস করা ইট ভাটা সমূহ হলো-মধুমতি ব্রিক্স, সিরাজ ব্রিক্স, এমবিআই ব্রিক্স, এসএমবি ব্রিক্স, কেএসপি ব্রিক্স ও স্টার ব্রিক্স।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মানোয়ার হোসেন বলেছেন, সদর উপজেলার পুখুরিয়াসহ বিভিন্ন এলাকায় অসংখ্য অবৈধ ইটভাটা রয়েছে। তাদেরকে বার বার সতর্ক করার পরেও তারা বিধি সম্মতভাবে ইটভাটা পরিচালনা করেনি। আজ বৃহস্পতিবার ৬ টি ইট ভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে, প্রত্যেক ভাটায় এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ পর্যন্ত এই মৌসুমে ওই এলাকার ১৬ টি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর